Saturday, 15 August 2015

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র "হুমায়ূন আহমেদ"

হুমায়ূন আহমেদ লিখে গেছেন অসাধারণ কিছু বই। প্রায় ৩৩২ টা বই উনি লিখেছেন। কিছু কালজয়ী আর সবই জনপ্রিয়।

হুমায়ূন আহমেদ শুধু বই-ই লিখেননি লিখেছে অসাধারণ কিছু গান। যা আমরা অনেকেই শুনেছি (হয়তো গান কে লিখেছে সেটা না জেনেই) ।
এছাড়া উনি তৈরী করেছেন অস্বাভাবিক সুন্দর কিছু সিনেমা।
বানিয়েছেন ১০০+ বাংলা নাটক আর সিরিয়াল।

Sunday, 22 March 2015

বাংলার জন্য চার লাখ (বাংলার প্রতি ভালবাসা থাকলে পোস্টটি দেখুন। )

বাংলার জন্য চার লাখ
------------------------
হিসাবে বাংলা পৃথিবীর প্রথম কয়েকটা ভাষার মধ্যে একটা। কিন্তু ইন্টারনেটে? কন্টেন্ট হিসাব করলে গুগলের হিসাবে আমরা ৬৫ তম!!! এজন্য গুগল ট্রান্সলেটরে ৬৫তম ভাষা হিসাবে বাংলা যুক্ত হয়েছে।
ঠিক আছে। মানলাম যে আমাদের কন্টেন্ট ছিল না। কিন্তু এখন থাকতে সমস্যা কোথায়? কী করলে এই দূরত্ব ঘুচবে? আমাদের কী করনীয়?
একটা হল উইকিপিডিয়াতে কন্টেন্ট যোগ করা। সহজ কাজ, তেমন কিছু লাগে না। ভাষার জন্য ভালবাসা হলেই হয়।
আর একটা আছে। সেটা হল একটা সার্বজনীন ট্রান্সলেটর ইঞ্জিনকে সমৃদ্ধ করা। যেমন গুগল ট্রান্সলেটর। কেন গুগল? কারণ এটাতে ৯০টা ভাষাতে কাজ করানো যায়। মানে আমরা যদি বাংলাকে ঠিক করতে পারি তাহলে অন্যভাষার জিনিষ যেমন বাংলাতে পাবো তেমনি বাংলার সাহিত্যের খনিও অন্যদের সামনে তুলে ধরা যাবে। আর এটাতে বাংলাকে সমৃদ্ধ করার কাজটা আমরা নিজেরাই করে ফেলতে পারি। এবং করিও।
এই যেমন ফেব্রুয়ারি মাসের শুরুতে গুগলের ট্রান্সলেটর টিমের একজন কয়েকজন বাংলাদেশে এসেছিলেন। তারা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে গিয়ে শ্রীলংকার গল্প বললেন। গল্পটা কী?

Wednesday, 11 March 2015

নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করুন শুধু চিন্তাশক্তি বাড়িয়ে

আমাদের জীবনে সমস্যার কোন শেষ নেই। যেখানে যাবেন সেখানেই সমস্যা। চলাফেরা, বন্ধুদের সাথে আড্ডা, অফিসিয়াল কাজ, ইন্টারনেটে কোন কাজ করবেন কিংবা জীবনের যে কোন পর্যায়েই আমাদের সমস্যা দেখা দেয় আর সামনেও  দিবে। কিন্তু তাই বলেতো জীবন থেমে থাকবে না। সমস্যার মোকাবিলা করে এগিয়ে যেতে হবে সমাধানের পথে। কিন্তু এই ক্ষেত্রে দেখা দেয় আরো একটা সমস্যা, তা হল আমরা সমস্যা সয়াধান নিজ নিজে করতে পারি না সহজে। সবাই অন্যের উপর নির্ভর করি। নিজেও যদি কোন সমস্যার সমাধান করতে পারি তবুও নিশ্চিত হতে পারি না যে এটাই ভালো সমাধান। অন্যের কাছে জিজ্ঞেস করি নিশ্চিত হয়ে নেই যে এটাই ঠিক হবে কি না।

কিন্তু আমরা ইচ্ছা করলেই নিজেদের চিন্তা-শক্তি সঠিকভাবে কাজে লাগিয়ে আরও বুদ্ধিদীপ্তভাবে নিজেদের সমস্যা সমাধান করতে পারি।

Friday, 20 February 2015

আরও একবার সুযোগ এসেছে বাংলা ভাষাকে বিশ্বদরবারে দাঁড় করানোর

ইতিপূর্বে কোন ভাষার জন্য কোন জাতি রক্ত দেয় নি, প্রাণ দেয় নি বাঙালি ব্যতীত। বাংলা ভাষার জন্য আমরা ১৯৫২ সালে রক্ত দিয়েছি। এরপরে ১৯৯৯ সালে ইউনেস্কো  বাংলা ভাষাকে আরও বেশী সম্মানিত করে। ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে । বাংলা ভাষা বিশ্বদরবারে মাথা তুলে আরও একবার দাঁড়ানোর সুযোগ পায়। আমরা হই গর্বিত।

এতকিছুর পরেও কোথায় যেন ছন্দপতন ঘটেছে। আমরা বাংলা ভাষার চেয়ে বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করতে ঊর্দ্ধগামী। যদিও বিদেশি ভাষা আয়ত্ত্ব করতে পারি কিনা তাতে আমার অনেক সন্দেহ। ঘটনা যাই হোক, আমার আজকের আলোচনা সেটা নিয়ে নয়। আজ আমার আলোচনার মূল বিষয়, "আরও একবার সুযোগ এসেছে বাংলা ভাষাকে বিশ্বদরবারে দাঁড় করানোর", আর সে কাজটা করতে হবে আপনার, আমার। হ্যাঁ, আমাদের হাতে এখন প্রযুক্তি। এমন কিছু করতে হবে যেন, পরবর্তী প্রজন্ম আমাদের স্মরণ রাখে, আর আমরাও হয়ে উঠি আত্মবিশ্বাসী। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ করতে হবে। বাংলা ভাষায় বিভিন্ন কন্টেন্ট ওয়েবে ছড়িয়ে দিতে হবে সারা পৃথিবীতে।





বিভিন্ন আর্টিকেল লিখতে হবে বাংলা ভাষায়। আমাদের মাঝে অনেক ভালো ভালো লেখক আছেন, প্রযুক্তিবিদ আছেন, ব্লগার আছেন। তবে অতি দুঃখের সাথে বলতে হয়, তারা ইন্টারনেটে যে লেখাগুলো লেখে তার বেশীরভাগই ইংরেজীতে। ভাল, ইংরেজীতে লিখছে এতে আমার কোন বিরোধ নেই, কিন্তু আমরা ইচ্ছা করলেই কি পারি না বাংলা ভাষার জন্য বাংলায় কন্টেন্টগুলো লিখতে ইংরেজীর পাশাপাশি। জানি অনেকেই ব্লগ থেকে ইনকাম করার জন্য ইংরেজীতে ব্লগিং করেন। এখন কিন্তু বাংলাতে ব্লগিং করেও ইনকাম সম্ভব। আমি এ বিষয়ে বেশি কিছু বলব না।  তারপরেও আমার আপনার সুবিধার জন্য, বাংলা ভাষার জন্য হলেও কি বাংলা ভাষায় আমাদের কন্টেন্ট লেখা উচিত নয়?
বাংলা ভাষায় কয়েকটি বড় বড় সাইটে আর্টিকেল লেখা হয়। যেমন- টেকটিউনস, সামহোয়্যার ইন ব্লগ, টিউনার পেজ ইত্যাদি। তবে অবশ্যই এগুলোই যথেষ্ট নয়।


তারপরেও আসুন আমরা দেখি বাংলা ভাষায় ব্লগিং করলে আপনার কিংবা আমার কি সুবিধা বা লাভঃ
১) যদি আমি আপনি বাংলা ভাষায় টেক পোস্ট গুলো করি তাহলে আমরা সার্চ ইঞ্জিনগুলোতে আমাদের টেকি বিষয়গুলো বাংলায় সার্চ করলেই পেয়ে যাবো। এতে আমরা সহজেই ব্যপারটা বুঝব। আবার বাংলা ভাষারও মান বাড়বে বিশ্বদরবারে।
২) কোন ভিডিও বাংলা ভাষায় করলেও আমরা অনেক সহজেই বিষয়টি বুঝতে পারব।
৩)  পড়াশুনা বিষয়ক ওয়েবসাইট বাংলাতে নেই বললেই চলে। যা আছে তা অনেকটা না থাকার মতই। তারপরেও যারা নিজেদের চেষ্টায় এই কাজটি করে যাচ্ছেন তাদের জন্য শুভ কামনা রইল।
৪) পরবর্তী প্রজন্মের কাছে আপনি হাজার হাজার বছর নায়ক হয়ে থাকবেন।


এবার আসুন দেখি কিভাবে ব্লগিং করবেন : 
প্রফেসনাল যারা আছেন তারাতো জানেনই কীভাবে কিকরতে হবে। তারপরেও নতুনদের জন্য ব্লগিং বিষয়ে কিছু কথা বলছি। আমি আপনাকে বলব গুগলের ব্লগস্পট ব্যবহার করুন। এর জন্য আপনাকে কোনদিনই অর্থ দিতে হবে না। তাছাড়া ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন। তবে আমার পরামর্শ হল, ব্লগস্পট ব্যবহার করা। আপনার একটা জিমেইল (গুগল) এ্যাকাউন্ট থাকলেই ফ্রীতে ব্লগসাইট খুলতে পারবেন। অসংখ্য টেমপ্লেট থেকে নিজের জন্য পছন্দমত টেমপ্লেট খুঁজে ব্লগিং শুরু করে দিন বাংলায় আজই, আর এই নতুন প্রজন্মের জন্য নতুন কিছু করে যান। বাংলা ভাষার মান আরও বাড়ান।

যারা এরপরেও ব্লগসাইট খুলতে পারছেন না। তারা গুগলে সার্চ দিন ব্লগসাইট খুলার ব্যপারে বাংলায় অনেক টিউটোরিয়াল পাবেন। আশা করি সমস্যা হবে  না। সবশেষে তাও  যদি না পারেন দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমিই একটা টিউটোরিয়াল করে আপনাদের দিব।

ইমেজ ক্রেডিটঃ গুগল

সবাইকে ধন্যবাদ।
ভালো থাকুন।