Wednesday, 1 April 2015

বই রিভিউঃ অবনীল - মুহম্মদ জাফর ইকবাল (PDF ডাইরেক্ট ডাউনলোড লিংকসহ)

======================== বই রিভিউ ============================

বইয়ের নামঃ অবনীল
লেখকের নামঃ মুহম্মদ জাফর ইকবাল
ঘরানাঃ বিজ্ঞান কল্পকাহিনী
রেটিং: 3.78/5 (goodreads)
5/5 (ব্যক্তিগত)
প্রকাশনীঃ অন্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬
প্রকাশকালঃ ২০০৪ (তাম্রলিপি প্রকাশ ২০১০)
মূল্যঃ ১৬০ টাকা (মুদ্রিত)


মানুষ আর নীলমানব দুই দলে বিভক্ত। নীলমানব মানুষের মর্যাদা পায় নাই। তাদেরকে একটা আলাদা প্রানী হিসেবে বিবেচনা করে মানুষ। বিজ্ঞান একাডেমী নীলমানবদের নিয়ে গবেষণা করতে চায়। ১৭ জন নীলমানব বন্দী করা সম্ভব হয়েছে। মহাকাশযানে করে  তাদেরকে পৌঁছে দেওয়া হবে বিজ্ঞান একাডেমীর কাছে। নীলমানবেরা অসম্ভব সাহসী, অসম্ভব একরোখা। তারা সবাই একসাথে কাজ করে। অথচ তাদেরকে শীতল ঘরে না রেখে নিয়ে যাওয়া হচ্ছে শুধুই বন্দী করে। তারা তাদের অসম্ভব বুদ্ধি দিয়ে মহাকাশযানে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলে।